রিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা অনেক তারকার ব্লাউজের নকশা বিশেষ নজর কেড়েছে। এখানে রইল তাঁদের কিছু ছবি।
১ / ৮
শাড়ির কুঁচির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরেছিলেন জয়া আহসান।ছবি: কবির হোসেন
২ / ৮
জয়া আহসানের ব্লাউজে ঝুলন্ত পুঁতির কাজ নজর কেড়েছেছবি: হাসান মাহমুদ
আরও পড়ুন
অন্য রকম শাড়িতে রেড কার্পেটে এলেন যেসব তারকা
৩ / ৮
অভিনেত্রী আজমেরী হক বাঁধন পরেছিলেন নবোর বিশেষ মহল কালেকশনের বেগুনি মিরপুর কাতান শাড়ি। সবচেয়ে চমক ছিল তাঁর ব্লাউজে।ছবি: হাসান মাহমুদ
৪ / ৮
পিঠের অংশে সোনালি ধাতব চেইনের ব্যবহার শাড়িটিকে একটি ফিউশন লুক দিয়েছেছবি: কবির হোসেন
৫ / ৮
অভিনেত্রী সাদিয়া আয়মান অদ্রিয়ানা এক্সক্লুসিভের রয়্যাল ব্লু জামদানির সঙ্গে পরেছিলেন মেটালের নকশার ব্লাউজছবি: কবির হোসেন
সাবিলা নূরের গাউনটি ১০ জন বয়নশিল্পীর প্রায় ২৫০ ঘণ্টার পরিশ্রমের ফসল
৬ / ৮
হল্টারনেক ব্যাকলেস ব্লাউজে মেটালের নকশায় করেছেন মেহনাজ আহমেদছবি: কবির হোসেন
৭ / ৮
অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী পরেছিলেন ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি করা একটি কালো শাড়ি।ছবি: কবির হোসেন
৮ / ৮
সঙ্গে ছিল স্টাইলিশ ব্লাউজ।ছবি: কবির হোসেন
